স্মৃতি ও সম্ভাবনার সুবর্ণজয়ন্তী স্মারক
স্বাগতম! ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (IFESCU)-এর গৌরবের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে এক বিশেষ স্মরণিকা।
এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করছি। আমাদের এই পথচলার গল্প, ক্যাম্পাসের নস্টালজিক স্মৃতি, পরিবেশ ও বনায়নের একাডেমিক ভাবনা এবং পেশাগত অভিজ্ঞতার মেলবন্ধনে সমৃদ্ধ হবে এই সংকলন।
লেখা জমা দেওয়ার প্রধান বিষয়সমূহ:
স্মৃতিতে ক্যাম্পাস: দিনগুলোর স্মৃতিচারণ, প্রিয় প্রাঙ্গণ, ফিল্ড ট্যুর ও শিক্ষাজীবনের গল্প।
পেশাগত অভিজ্ঞতা ও ক্যারিয়ার পথচিত্র: জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা এবং অনুজদের জন্য দিকনির্দেশনা।
পরিবেশ ও বনায়ন বিষয়ক ভাব ভাবনা: জলবায়ু পরিবর্তন, বন সংরক্ষণ ও পরিবেশ বিজ্ঞানের নতুন দিগন্ত নিয়ে নিবন্ধ।
সৃজনশীল কোণ: কবিতা, রম্য রচনা, ছোটগল্প এবং আলোকচিত্র/চিত্রকর্ম।
আগামীর রূপরেখা: ইনস্টিটিউটের ভবিষ্যৎ উন্নয়ন ও গবেষণা নিয়ে মতামত।
আপনার প্রিয় স্মৃতি ও লেখনীর মাধ্যমে এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের অংশ হতে আজই আপনার লেখাটি জমা দিন নিচের ফর্ম পূরণ করে।
বাংলায় লেখা হলে অবশ্যই ইউনিকোড ফন্ট ব্যবহার করুন।