প্রমোশনাল ভিডিও প্রতিযোগিতা
Details
ইফেস্কু সুবর্ণজয়ন্তী,২০২৬
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (ইফেস্কু)-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৫ এবং ২৬ ডিসেম্বর ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানকে সামনে রেখে একটি "প্রমোশনাল ভিডিও প্রতিযোগিতা "-এর আয়োজন করা হয়েছে।
৫০ বছরের পথচলার আনন্দ, আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও দীর্ঘ প্রতীক্ষার অনুভূতিকে সৃজনশীলভাবে উপস্থাপন করে প্রমোশনাল ভিডিও তৈরির জন্য ইনস্টিটিউটের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
পুরস্কার:
সেরা তিনটি ভিডিওকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে:
- ১ম পুরস্কার
- ২য় পুরস্কার
- ৩য় পুরস্কার
নির্বাচিত সেরা ৩টি ভিডিও সুবর্ণজয়ন্তীর প্রমোশনাল কনটেন্ট হিসেবে ব্যবহার করা হবে।
ভিডিও তৈরির নির্দেশনা:
১. ভিডিওর দৈর্ঘ্য ৩০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে হতে হবে।
২. ভিডিও ভার্টিক্যাল ফরম্যাটে (৯:১৬) তৈরি করা বাঞ্ছনীয়; তবে অন্যান্য ফরম্যাটও গ্রহণযোগ্য হবে।
৩. ভিডিওটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব ও মৌলিক সৃষ্টি হতে হবে।
৪. ভিডিওতে ইফেস্কু সুবর্ণজয়ন্তীর ২০২৬-এর আবহ, স্মৃতি, আবেগ ও অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃজনশীল উপস্থাপনা থাকতে হবে।
৫. ফেসবুক/ইনস্টাগ্রাম রিল বা অন্যান্য শর্ট ভিডিওর আদলে ভিডিও তৈরি করা যাবে।
৬. প্রয়োজনে পুরোনো ছবি, ভিডিও ফুটেজ, ক্যাম্পাসের দৃশ্য এবং ব্যাচ/হলভিত্তিক স্মৃতি ব্যবহার করা যাবে।
৭. কোনো প্রকার অশালীন, আপত্তিকর বা অনুপযুক্ত বিষয়বস্তু ব্যবহার করা যাবে না।
ভিডিও জমাদানের শেষ সময়:
২০ অক্টোবর, ২০২৬
যোগাযোগ:
ভিডিও জমাদান ও প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
জানে আলম বায়েজিদ
ইফেস্কু,৪৪তম ব্যাচ
জমাদানের ড্রাইভ লিংক:
https://drive.google.com/drive/folders/1CUjVN5yK8owivLNADB-FXWbsdrnDDArh
ইমেইল এড্রেস:
হোয়াটসঅ্যাপ নাম্বার:
01567984335
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফেস্কু সুবর্ণজয়ন্তী,২০২৬ সফল ও স্মরণীয় হয়ে উঠুক।